তাসকিনের পর মিরাজের আঘাত

ছবি: সংগৃহীত।

তাসকিন আহমেদের জোড়া ব্রেকথ্রুর পর এবার আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৬০তম ওভারে সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই বিদায় করেছেন এই অফ-স্পিনার। মিরাজের করা ডেলিভারিটি সুইপ করতে চেয়েছিলেন শাকিল, কিন্তু ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় সরাসরি তার প্যাডে আঘাত হানে।

আম্পায়ার এলবিডব্লিউর সংকেত দিলে শাকিল রিভিউয়ের আশ্রয় নেন। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেনি এবং বল ট্র্যাকিং অনুযায়ী সেটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করত। ফলে ৪ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে।

৬০ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ২২৭। ক্রিজে ফজলের সঙ্গী সালমান আলি আগা। 

তাসকিনের জোড়া শিকারে ম্যাচে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৮৫ রানে অপরাজিত থাকা আজান আওয়াইস আজ সকালেই পূর্ণ করেছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। পাকিস্তানের ১৪তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টেই শতক হাঁকানোর কীর্তি গড়েন তিনি। ১৫৩ বলে সেঞ্চুরি ছোঁয়ার কিছুক্ষণ পরই তাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এতে আব্দুল্লাহ ফজলের সঙ্গে তার ১০৪ রানের জুটি ভাঙে।

আজানকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাসকিন আহমেদ। এর কিছুক্ষণ পরেই পাকিস্তানি অধিনায়ক শান মাসুদকেও (৯) দ্রুত বিদায় করেন তিনি। তাসকিনের ডেলিভারিতে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন মাসুদ। ২২৬ রানেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে সফরকারীরা। ৫৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২৬ রানে ব্যাট করছে পাকিস্তান। ক্রিজে আব্দুল্লাহ ফজলের সঙ্গী সৌদ শাকিল।

১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল পাকিস্তান

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটি হতে পারত বাংলাদেশের দিন। কিন্তু দিন শেষে সব আলো কেড়ে নিলেন পাকিস্তানের দুই তরুণ তুর্কি আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিতে নেমে দ্বিতীয় দিনে ১ উইকেটে ১৭৯ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। পাকিস্তান ২৩৪ রানে পিছিয়ে আছে। অভিষিক্ত আজান আওয়াইস ৮৫ এবং আব্দুল্লাহ ফজল অপরাজিত আছেন ৩৭ রানে। দ্বিতীয় দিন শেষে চালকের আসনে সফরকারীরাই।

৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৩৯তম জন্মদিনে রেকর্ড গড়া ফিফটি করে ৭১ রানে থামেন মুশফিকুর রহিম। তবে আজ বাংলাদেশের মিডল অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। লিটন দাস ৩৩ ও মেহেদী মিরাজ ১০ রানে বিদায় নিলে ৪০০ ছোঁয়া নিয়ে সংশয় দেখা দেয়। শেষ দিকে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ক্যামিওতে ৪১৩ পর্যন্ত পৌঁছায় স্বাগতিকরা। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার।

বোলিংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের তিন পেসারের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা ইমাম-উল-হক ও আজান আওয়াইস উদ্বোধনী জুটিতেই ১০৬ রান যোগ করেন। অবশেষে ২২তম ওভারে স্পিনার মেহেদী হাসান মিরাজ ইমামকে (৪৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক-থ্রু এনে দেন। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

ইমাম ফিরলেও অভিষেক ম্যাচ রাঙাতে ভুল করেননি আজান আওয়াইস। মাত্র ৬৫ বলে ফিফটি করা এই তরুণ দিন শেষে ১৩৩ বলে ৮৫ রানে অপরাজিত আছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল (৩৭*)। তবে আজ বাংলাদেশের ফিল্ডিং ভালো হয়নি। ২৯ রানের মাথায় আব্দুল্লাহ ফজলের সহজ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। এর আগে চা-বিরতির ঠিক আগে এবাদতের বলে ক্যাচ ছেড়েছিলেন মাহমুদুল হাসান জয়ও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের শপথ অনুষ্ঠানে উচ্ছ্বসিত তৃষা, অভিনেতার স্ত্রী কোথায়?

বিশ্ব মা দিবস আজ

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, গড়লেন ইতিহাস

তাসকিনের পর মিরাজের আঘাত

গরমে ডায়রিয়া হলে কী করবেন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেয়ার প্রস্তাব পুতিনের

দলের কাছেও জবাবদিহি করবেন মন্ত্রীরা: প্রধানমন্ত্রী

আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধের চেষ্টায় অগ্রগতি কম

১০

বাংলাদেশসহ একাধিক দেশে কেমব্রিজের পরীক্ষা বাতিল

১১

‘কার্বন নিঃসরণে দায়ী না হয়েও জলবায়ু ঝুঁকির বড় শিকার বাংলাদেশ’

১২