আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির, আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে

২১ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে সেই চিরচেনা ১০ নম্বরকে। আর শোনা যাবে না গ্যালারিজুড়ে সেই নাম—মেসি, মেসি! যে জার্সিতে লিখেছেন অসংখ্য সাফল্যের গল্প, সেই জার্সিকেই এবার বিদায় জানালেন ফুটবলের এই জাদুকর।

ব্যর্থতার হতাশা পেছনে ফেলে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ। দেশকে এনে দিয়েছেন দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপের শিরোপা। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার তাই শুধু রেকর্ড আর গোলের নয়, এটি আর্জেন্টিনার গৌরবময় প্রত্যাবর্তনেরও গল্প।

বিদায়ী বার্তায় মেসি লিখেছেন, “এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। তবে আমি বুঝতে পারছি, সময় এসে গেছে। আমি শপথ করে বলতে পারি, আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি—শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, তার আগেও।”

তিনি আরও লিখেছেন, “এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দিতে এবং ফুটবলের মাধ্যমে আপনাদের আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি সবসময় লড়াই করেছি। মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।”

মেসির বিদায় তাই শুধু একজন ফুটবলারের অবসর নয়; আন্তর্জাতিক ফুটবলের একটি যুগের সমাপ্তি। যে বাঁ পায়ের জাদুতে কোটি মানুষ মুগ্ধ হয়েছেন, যে মানুষটি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ—সেই লিওনেল মেসিকে আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

‘গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির, আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত

সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস আইপিইউ মহাসচিবের

সার্বিক উন্নয়নে ৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান

রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

১০

রায়গঞ্জের নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

১১

স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

১২