ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন,নিহত ৬০

ছবি সংগৃহীত।

ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছে, নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশের সূত্র।

একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তবে একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে রাতভর কুটের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ওয়াসজিৎ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, একটি হাইপার মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরিবারগুলো সেখানে রাতের খাবার খেতে গিয়েছিলেন এবং কেনাকাটা করছিলেন। আগুন লাগার পর দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেন, পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। আইএনএ-কে গভর্নর জানিয়েছেন, "আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি" ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২