নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা

ছবি সংগৃহীত।

নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।

শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেলে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে বাসটি বাফেলো (নিউইয়র্ক রাজ্যের শহর) থেকে প্রায় ২৫ মাইল পূর্বে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার ডান পাশের খাদে পড়ে যায়। এতে অনেকেই বাসটির ভেতরে আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীদের তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, বাসটি রাস্তার পাশে উল্টে রয়েছে। পাশাপাশি জরুরি দলের কর্মী ও মেডিকেল সদস্যরা আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।

নিউইয়র্ক রাজ্যের ট্রুপার জেমস ও’ক্যালাগান জানিয়েছেন, বাসটি গড়িয়ে পড়েছিল এবং বেশিরভাগ লোক সিট বেল্ট পরে ছিলেন না। জানালা ভেঙে যাওয়ায় ভেতরে থাকা লোকজনকে বাইরে বের করে আনা হয়। বেশ কয়েকজন নিহত হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২