বিনাদোষে জেল খেটে অবশেষে মুক্ত সেই মজনু মিয়া

নামে নামে জমে টানে। নামের মিল থাকায় দেশের বিভিন্ন স্থানে অনেক সময় পুলিশ নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে। নামের মিলে গ্রেপ্তার করে জেল হাজতে দেয়া রংপুরের সেই মজনু মিয়ার অবশেষে মুক্তি মিললো। পুলিশের গাফিলতি ও নামের বিভ্রাটে নিরপরাধ মজনু যে আসল আসামি নয় তা তদন্তের পর হাইকোর্টকে জানানো হলে দ্রুত মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিনাদোষে ৬ মাস কারাবাসের পর মুক্ত হলেন তিনি। 

কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে সে সময় ৩১ জুলাই বিকেলে রংপুরে সাইফুল ইসলামের বাসায় হাজির হয় পুলিশ। খুঁজতে থাকে তার ভাই মজনু মিয়াকে; পরে গ্রেপ্তার করা হয় তাকে। সাইফুলের পরিবারের কারোরই কোন ধারণা ছিল না কেন এই গ্রেপ্তার। 

পরে মামলার নথি ঘেঁটে জানা যায়, ২০১২ সালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে একটি মাদক মামলা হয়। সেই মামলায় শহীদুল ইসলাম ও মজনু সরকার নামে দুই আসামীকে যাবজ্জীবন সাজা দেয় রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালত। সাজার পর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ খুঁজতে থাকে মজনু সরকারকে। তবে মজনু সরকারের বদলে পুলিশ ধরে নিয়ে যায়, রংপুরের নিরপরাধ মজনু মিয়াকে। শুরু হয় মজনু মিয়ার জেল জীবন। 

এ মামলায় মজনুকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া আইনজীবী বিভূতি তরফদার। তিনি জানান, প্রকৃত আসামিকে খুঁজে বের করতে বলেছেন হাইকোর্ট। 

এর আগে, মজনু মিয়াকে প্রথম দফায় রংপুর কারাগারের রাখা হলেও, সেখান থেকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়। সেখানে ৬ মাসের বিনাদোষে কারাবাস করতে হয় তাকে। মুক্তি পেয়েই হাইকোর্টে কৃতজ্ঞতা জানাতে আসেন মজনু। চান প্রকৃত দোষীদের সাজা, সেই সঙ্গে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণও 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২