ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

ছবি; সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার (১৪ জুন) থেকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও পাঠদানে ফিরেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসাগুলোতে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু হয়েছে।

মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে গত ২৪ মে থেকে এসব মাদরাসায় ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি ১১ জুন পর্যন্ত চলার পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে মাদরাসাগুলোতে আবারও নিয়মিত পাঠদান শুরু হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করেছে।

এর আগে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে গত ৭ জুন দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়। তবে মাদ্রাসাগুলোতে ছুটি আরও এক সপ্তাহ বেশি থাকায় সেসব প্রতিষ্ঠানে আজ থেকে শ্রেণি কার্যক্রম শুরু হলো।

এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী জুলাই মাসে আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষ্যে একদিনের ছুটি রয়েছে। এছাড়া আগস্ট মাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ছুটি নির্ধারিত রয়েছে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১১

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১২