প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠান “নিউজ রুম টু প্রাইমমিনিস্টার অফিস” অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা, তথ্যপ্রবাহের চ্যালেঞ্জ এবং সরকারের যোগাযোগ কৌশল সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। 

রোববার (৩১ মে) ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সালেহ শিবলী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে দীর্ঘদিন ধরে শূন্য থাকা হাইকমিশনার ও প্রেস মিনিস্টারের পদে খুব শিগ্‌গিরই নিয়োগ দেওয়া হবে। আগামী দুই মাসের মধ্যে প্রবাসীরা প্রবাসী কার্ড হাতে পাবেন। এ বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে কাজ করছে। রামিসা হত্যাকারীর বিচার জুন মাসের মধ্যে হবে এবং বর্তমান সরকারের সময়ে কোন সাংবাদিককে হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না বলেও তিনি জানান।

এ সময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২