আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর বৃহত্তম শ্রমিক ধর্মঘট

আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর বৃহত্তম শ্রমিক ধর্মঘট

স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকট, বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের প্রতিবাদে ১৪ বছর পর সবচেয়ে বড় সাধারণ শ্রমিক ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশজুড়ে আয়োজিত এ ধর্মঘটে প্রায় ৪০ লাখ শ্রমিক অংশ নিয়েছেন বলে জানিয়েছে দেশটির শ্রমিক ইউনিয়নগুলো।

ধর্মঘটটি বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হলেও রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও রাস্তায় আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে বুধবার স্পেনের বিভিন্ন শহরের সড়কে নেমে আসেন শ্রমিক ও আবাসন অধিকারকর্মীরা। তাঁদের প্রধান দাবি ছিল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আবাসন নিশ্চিত করা এবং লাগামহীন বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।

spainstrike-photo-1

 

সন্ধ্যায় বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের একটি অংশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায়, মূল মিছিল শেষ হওয়ার পর বিক্ষোভকারীদের একাংশ রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।

মাদ্রিদেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শহরের কেন্দ্রস্থল প্লাজা দে এস্পানার আশপাশে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাধারণ ধর্মঘট চলাকালে দেশজুড়ে বিভিন্ন স্থানে অফিস ও শিল্পাঞ্চল অবরোধ এবং ময়লার কনটেইনারে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া দেশজুড়ে অন্তত ১ হাজার ৪৪টি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে।

২০১২ সালে ইউরোজোনের ঋণসংকটের সময় ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতির পর এটিই স্পেনে প্রথম বড় ধরনের সাধারণ ধর্মঘট।

দেশটির বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশনস (সিসিওও) এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়াদের বিভিন্ন সংগঠনও আন্দোলনে সংহতি প্রকাশ করেছে।

স্পেনে আবাসন সংকট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার আবাসনের ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, বাড়ি কেনার সামর্থ্য কমে যাওয়ায় দেশটিতে ভাড়াটিয়ার সংখ্যা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাড়িভাড়াও। ইয়ুথ কাউন্সিল অব স্পেনের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো। এই পরিমাণ একজন স্প্যানিশ তরুণের গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।

এমন পরিস্থিতিতে আবাসনকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা, ভাড়ার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং উচ্ছেদ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শ্রমিক ও নাগরিক সংগঠনগুলোর আন্দোলন আরও জোরালো হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।