খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে আজ

ছবি: সংগৃহীত ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে আজ।

সকাল ১০টার পর কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হতে পারে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে এর আগমনে বিলম্ব হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে খালেদা জিয়াকে লন্ডন নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার পথে রয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ছেড়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

ঢাকায় নেমে জুবাইদা রহমান সরাসরি কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন। এই পুরো প্রক্রিয়া মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে শুক্রবার সকাল ১০টা পার হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র।

বিএনপি সূত্র আরও জানায়, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। ফলে রওনা দিতে কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার সম্ভাবনাই বেশি।

লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২