আমার সঙ্গে ছবি আছে মানেই সে আমার পরিচত এমন নয়- সারজিস আলম

সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আমার সঙ্গে ছবি আছে মানেই সে আমার পরিচত এমন নয়। ফেসবুকে স্টাট্যাস দিয়ে তিনি কিছু বিষয়ে সতর্ক করেছেন।  সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ সতর্ক বার্তা দেন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, আমার সঙ্গে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোন সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।

প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সাবধান হওয়ার কথা উল্লেখ করে সারজিস লেখেন, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন—সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে। তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন।

তিনি আরও লিখেছেন, ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না। যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক। কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি। অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এ সব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২