‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

ছবি সংগৃহীত।

‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা হচ্ছে আজ। ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি।

ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলো প্রধান উপদেষ্টার পাশে থাকবে। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

 

এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। সোমবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার বাইরে থেকে ছাত্র-জনতার যাতায়াতে ৮টি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১০

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১১

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১২