চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার  সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সিনিয়র সহসভাপতি আশরাফিশার মিণ্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান-সহ জেলা ও ইউনিট পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ‘যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রযাত্রার প্রতীক।’ তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সব ইউনিট কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়েছে।

নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২