সিরাজগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের এস এস রোড প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

বিএনপির জেলা কার্যালয়ের সামনে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খাঁনের সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাসে যুবদল সবসময়ই আন্দোলনের সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যুবদল আজ শহর থেকে গ্রাম পর্যন্ত গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে, এই সংগঠনই আগামী দিনে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর রাজপথ দখল করে লড়াই করে আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে । এ সময় র‍্যালিতে বিভিন্ন উপজেলা, থানা থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মী ব্যানার-ফেস্টুন দলীয় পতাকা হাতে র‍্যালিতে অংশগ্রহণ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২