পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে।

গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েন ইশিবা। তিনি গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলার পাশাপাশি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংস্কারের প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক তহবিল সংগ্রহ নিয়ে এলডিপির বিরেুদ্ধে সমালোচনা রয়েছে।

তিনি ক্ষমতা গ্রহণের পরপরই, নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি এবং তার জোটের অংশীদার কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনেও ক্ষমতাসীন জোট পরাজিত হয়।

সেসময় তার পদত্যাগের জোর দাবি ওঠে। তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান ইশিবা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।

দেশটির ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের ৫০টি আসন দরকার ছিলো। তবে তারা পয় মাত্র ৪৭টি আসন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২