‘পেড্ডি’ বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় জাহ্নবী

ছবি: সংগৃহীত।

নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে চেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও হরর ঘরানার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। 

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘তুম্বাড’-খ্যাত নির্মাতা রাহী অনিল ভার্বের নতুন একটি হরর গল্পের ছবির জন্য জাহ্নবী কাপুরকে চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

ভারতীয় গণমাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছবিটি কেবল প্রচলিত ভূতের গল্প নয়; বরং এতে থাকবে লোককাহিনি, অতিপ্রাকৃত শক্তি, মনস্তাত্ত্বিক ভয় এবং রহস্যময় এক প্রাণীকে ঘিরে তৈরি হওয়া ঘটনাপ্রবাহ। 

নির্মাতা রাহী এর আগে ‘তুম্বাড’ নির্মাণ করে ভারতীয় হরর চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছিলেন। সেই ছবির গল্প, নির্মাণশৈলী এবং ভিজ্যুয়াল উপস্থাপনা প্রশংসিত হয়। ফলে তাঁর নতুন প্রকল্প নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, নতুন ছবিতে জাহ্নবীর চরিত্রটি হবে বেশ জটিল। গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাঁকে ভয়, সংকট এবং অজানা শক্তির মুখোমুখি হতে দেখা যাবে। চরিত্রটির জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ ও প্রস্তুতির প্রয়োজন হতে পারে বলেও আলোচনা চলছে। শারীরিক অভিনয়, অভিব্যক্তি এবং মানসিক চাপের বিভিন্ন স্তরকে ফুটিয়ে তুলতে হবে তাঁকে।

হরর ঘরানার সঙ্গে জাহ্নবীর পরিচয় নতুন নয়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রুহি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি এই ধারার চলচ্চিত্রে প্রথম বড় পরিসরে কাজ করেন। ছবিটি ছিল হরর ও কমেডির মিশ্রণে নির্মিত। সেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং প্রমাণ করে যে, প্রচলিত রোমান্টিক বা গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে গিয়েও তিনি কাজ করতে সক্ষম।

এদিকে গত কয়েক বছরে বলিউডে হরর ও হরর-কমেডি ঘরানার ছবির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শকদের আগ্রহের কারণে নির্মাতারাও এই ঘরানায় বড় বাজেটের প্রকল্প নির্মাণে উৎসাহিত হচ্ছেন। বিশেষ করে ভারতীয় লোককাহিনি, আঞ্চলিক এবং পৌরাণিক উপাদানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নতুন ধরনের হরর সিনেমা তৈরির প্রবণতা দেখা যাচ্ছে।

নতুন এই ছবিটিও সেই ধারার একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জাহ্নবী কাপুর বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পেও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। সাম্প্রতি বেশ কয়েকটি বড় প্রযোজনার ছবিতে তাঁর উপস্থিতি আলোচনায় এসেছে। ফলে নতুন এই হরর ছবির খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের প‌থে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

‘পেড্ডি’ বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় জাহ্নবী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ে দিল্লির নতুন তৎপরতা

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটাযুদ্ধ, আহত ৩০

দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

১১

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১২