ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াত, তারা আমাদের ‘লাল কার্ড’ দেখায় : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা আমাদের লাল কার্ড দেখায়। কিন্তু জামায়াত তাদের লাল কার্ডের পরোয়া করে না, কারণ তাদের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও ’২৪-এর অর্জন রক্ষা করবে জামায়াত।

জামায়াত আমির বলেন, সবাই ২০২৪ সালের অর্জনের কথা স্বীকার করলেও অনেকে এখনও অতীত নিয়েই পড়ে আছেন। ২৪ না হলে তারেক সাহেব প্রধানমন্ত্রী আর আমি বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি সামনে এগোবে কীভাবে?

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে পারে না—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, চারটি প্রশ্ন বুঝতে না পারলে ৩১ দফা বুঝল কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভোট কারচুপির বিষয় একদিন সামনে আসবেই। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনও বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে রাজপথে সমাধান হবে।

তিনি শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের দাবি জানান এবং বলেন, সংস্কারের প্রত্যাশা ধরে রাখতে হবে। জনগণের ন্যায্য দাবি আদায়ে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে জামায়াত

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

১

বাজারে মাছ-সবজির চড়া দাম, বেড়েছে ডালও

২

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কারও দাসত্ব করে ন

৩

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

৪

শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

৬

রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

৭

অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

৮

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

৯

মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

১০

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

১১

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

১২