দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে হাত মেলালেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন

ছবি সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময়ে তারা পরস্পরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন।

এই ঐতিহাসিক সাক্ষাতে পীর সাহেব চরমোনাই বলেছেন, "বাংলাদেশ আজ ৫৪ বছরে পদার্পণ করেছে। তবে স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে যারা দেশ পরিচালনা করেছেন, তারা জনগণের যে আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেননি। 

আমাদের কাজ আল্লাহর নির্দেশে দেশের কল্যাণে কাজ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আমরা দেশের উন্নতির জন্য একসাথে দোয়া করি।"

এসময় জামায়াতের আমীর, ডা. শফিকুর রহমান বলেন, "আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই একত্রিত হয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও তা করে যাব। আমাদের দেশে ১৮ কোটি মানুষের মধ্যে ৯০% মানুষ নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেয়। তবে, বাকি ১০% বা তার কমবেশি যারা আছেন, তারাও এই দেশের মানুষ।"

তিনি আরও বলেছেন, "বাংলাদেশের মানুষ ৫৪ বছরেও তাদের সঠিক মর্যাদা পায়নি। এর প্রধান কারণ দুটি—দুর্নীতি এবং দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না, সেখানে দুর্নীতি ও দুঃশাসন থাকবে।"

ডা. শফিকুর রহমান বলেছেন, "দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর রাস্তায় চলা। যারা আল্লাহ ভয়ী, তাদের শাসনে দেশের উন্নতি হবে, কারণ আমরা আল্লাহর বিধান মেনে চলতে বাধ্য।"

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুজনেই। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েকটি রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয়েছি। এভাবে আর আমরা ব্যবহার হতে চাই না।

আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা এক হয়ে চলবো। আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২