জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

ছবি: সংগৃহীত ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ ফল ঘোষণা করেন।

জাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির প্যানেলের মাজহারুল ইসলাম, পুরুষ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত ফেরদৌস আল হাসান, নারী এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শিবির প্যানেলের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে শিবির সমর্থিত সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে শিবির সমর্থিত জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে শিবির প্যানেলের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে শিবির সমর্থিত রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ, পুরুষ সহ-ক্রীড়া পদে শিবির সমর্থিত মাহাদী হাসান, নারী সহ-ক্রীড়া পদে শিবির সমর্থিত ফারহানা আক্তার লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে শিবির সমর্থিত রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে বাগছাস সমর্থিত আহসান লাবিব, পুরুষ সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে শিবির সমর্থিত তৌহিদ ইসলাম, নারী সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে শিবির সমর্থিত নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শিবির সমর্থিত তানভীর রহমান নির্বাচিত হয়েছেন । 

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত পাঁচজন। তারা হলেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা ও বাগছাস সমর্থিত মোহাম্মদ আলী চিশতী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২