বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লা গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ

ছবি : সংগৃহীত।

পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল এ তথ্য জানান।

তিনি জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর জহুরুল মোল্লাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযুক্ত আসামির তথ্য মতে সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা তার নিজ এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৬টি রিভলবারের গুলি, ৫টি শটগানের গুলি জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলায় কামালপুর গ্রামে জমি জমা সংক্রান্ত ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার গুলিতে বিরু মোল্লা (৪৮) নিহত হন। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২