জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ছবি : সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে। মূল ভর্তি পরীক্ষা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানিয়েছেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন মোট ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।

আগামী ২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট এবং দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট এবং পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটে মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ১১৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

২

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৩

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

৪

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

৫

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

৬

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

৭

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৮

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৯

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

১০

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১১

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

১২