পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিচার চেয়ে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত।

পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে সুস্পষ্ট আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (৬ অক্টোবর) বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। 

শিক্ষার্থীরা বলেন, পবিত্র কুরআন সারা বিশ্বের মুসলিমদের আবেগের জায়গা। কেউ কুরআনের অবমাননা করলে আমরা চুপ থাকতে পারবো না। 

যারা কুরআন অবমাননা করে মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে তারা এর যথাযথ জবাব পাবে। 

ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী বলেন , কুরআন অবমাননা করা মানে হলো আল্লাহকে অবমাননা কর। ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধাচারণ করা। আমাদের দাবি কুরআনকে যারা অবমাননা করবে তাদের আইনের আওতায় আনতে হবে। এই অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান করতে হবে।

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলীম আরিফ বলেন, শেখ হাসিনার আমলে শেখ মুজিবকে অবমাননার জন্য মানুষকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।  কিন্ত ৯০ শতাংশ মুসলিমের দেশে নবীর অবমাননার জন্য কোনো আইন নেই। 

তিনি বলেন, আমরা ইন্টেরিম সরকারকে বলব আপনারা ব্লাসফেমি আইন প্রণয়ন করুন। ধর্ম অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিন। এমন নজির স্থাপন করুন যেন কেউ এই দুঃসাহস আর না দেখায়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২