খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলের

ছবি সংগৃহীত ।

জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। রোববার এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলের গুলিতে ডজন খানেক মানুষ আহত হয়েছেন। খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বার বার গুলিতে এটা ছিল সবচেয়ে বেশি মানুষ নিহতদের ঘটনা। যার মধ্যে শনিবার নিহত ৩৬ জনও রয়েছে। এছাড়া দক্ষিণ গাজায়ও ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। 

এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজায় জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। কারণ সেখানে তারা তাৎক্ষণিক হুমকি মনে করেছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছে- নিহতদের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। কারণ তারা মানবিক সহায়তাকারী ট্রাকের ওপর ইচ্ছাকৃতভাবে কোনো হামলা চালায় না। 

তবে দক্ষিণ গাজায় ছয় ফিলিস্তিনিকে হত্যার ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, খাদ্য বহনকারী ২৫টি ট্রাক গাজায় পৌঁছানোর পরই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ব্যাপক ভিড় জমে। এ সময় তাদের ওপর গুলি করা হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মানবিক সহায়তা গ্রহণকারীদের ওপর সহিংসতা চালানো পুরোপুরি অগ্রহণযোগ্য।                            

হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু এবং খাদ্য সংকট তাদের ক্ষুব্ধ করে তুলছে। এ ধরনের কর্মকাণ্ড কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে। 

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গাজা জুড়ে ইসরায়েল সেনাবাহিনীর গুলি এবং বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২