পশ্চিম তীরে প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষার অজুহাতে প্রায় ৮০ একর জমি অধিগ্রহণ ইসরায়েলের

ছবি : সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরে ঐতিহাসিক হেরোডিয়াম প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণ ও উন্নয়নের নামে ৮০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল।

পশ্চিম তীরে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা এবং এলাকাটির উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঐতিহাসিক হেরোডিয়াম প্রাসাদটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর প্রথমার্ধে ইহুদি-রোমান শাসক রাজা হেরোদ নির্মাণ করেছিলেন। এটি ফিলিস্তিনি শহর বেথলেহেমের দক্ষিণ-পূর্বে অবস্থিত। যদিও এলাকাটি পশ্চিম তীরের 'এরিয়া সি'-এর অন্তর্ভুক্ত, যেখানে পূর্ণ বেসামরিক ও সামরিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে।

সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলছে, প্রত্নতত্ত্ব ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের মতে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো ক্ষতির হাত থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এর আগে, গত নভেম্বরে, নাবলুসের কাছে অবস্থিত সেবাস্তিয়া প্রত্নতাত্ত্বিক এলাকা ঘিরে প্রায়  ১৮০ হেক্টর জমি অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। এলাকাটি প্রাচীন ইসরায়েলি রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত ছিল। সেসময় ব্যক্তিগত মালিকানাধীন ভূমি বাজেয়াপ্ত করার পরিকল্পনা করে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটি দাবি করছে, জায়গাটি বাজেয়াপ্ত করে তারা একটি 'পুরাকীর্তি স্থান উন্নত করতে' চায়।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ১৯৬৭ সালের পর এটিই প্রত্নতাত্ত্বিক উদ্দেশ্যে সবচেয়ে বড় ভূমি বাজেয়াপ্তের ঘটনা। সেবাস্তিয়ার স্থানটি প্রায় ৩২০০ খ্রিস্টপূর্বাব্দের ব্রোঞ্জ যুগ পর্যন্ত পুরনো। ইসরায়েল যুক্তি দেয়, এলাকাটি প্রাচীন ইসরায়েল রাজ্যের সঙ্গে সম্পর্কিত বাইবেলীয় শহর সামারিয়ার সঙ্গে যুক্ত।

 নতুন এই পদক্ষেপ এমন সময় এলো, যখন পশ্চিম তীর ও গাজায় প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর ওপর সরাসরি ইসরায়েলি বেসামরিক নিয়ন্ত্রণ বাড়ানোর একটি বিতর্কিত বিল পাসের চেষ্টা চলছে। সমালোচকদের মতে, এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে।

তবে বিলটি নিয়ে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নির্ধারিত একটি ভোট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১০

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১১

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১২