হার্টের রোগীদের জন্য হাঁসের ডিম খাওয়া নিরাপদ কি না?

ছবি: সংগৃহীত।

কারো পছন্দ মুরগির ডিম, কারো আবার হাঁসের ডিম। অনেকেই হাঁসের ডিমের আঁশটে গন্ধের কারণে তা খেতে চান না, আবার কারো মুরগির ডিমেই অরুচি। জনপ্রিয়তার দিক থেকে দুইটিই সমান, কিন্তু স্বাস্থ্য সচেতনরা প্রায়ই দ্বিধায় পড়েন—কোন ডিমটা খাবেন? হাঁসের ডিমে কি বেশি পুষ্টি, নাকি মুরগির ডিমই বেশি স্বাস্থ্যকর?

আর হাঁসের ডিমে মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ মুরগির ডিমের থেকে অনেক বেশি। এর পাশাপাশি হাঁসের ডিমে কোলেস্টেরল আর লবণের মাত্রাও বেশি। তাহলে কি হার্টের রোগীদের জন্য কোনো ডিমই খাওয়া স্বাস্থ্যকর নয়? 

বিশেষজ্ঞদের মতে, এমনটা নয়। যাদের হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, কিংবা যাদের ডায়াবেটিস আছে, তারাও সপ্তাহে তিনটি পর্যন্ত মুরগির ডিম খেতে পারেন। ডিমের সাদা অংশ প্রতিদিন খেলেও ক্ষতি নেই।

হাঁসের ডিম অবশ্য তুলনামূলক ভারী, তাই সপ্তাহে এক-দু’দিনের বেশি না খাওয়াই ভালো।

প্রসঙ্গত, ১০০ গ্রাম হাঁসের ডিম থেকে ১৮৫ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। অন্যদিকে ১০০ গ্রাম মুরগির ডিম খেলে পাওয়া যায় ১৪৯ কিলো ক্যালোরি শক্তি। হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে। উভয়ের ডিমেই সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন থাকে। তবে আকারে বড় বলে হাঁসের ডিমে সব কিছুরই পরিমাণ কিছুটা বেশি থাকে। হাঁস ও মুরগি উভয়ের ডিমেই থিয়ামিন, নিয়াসিন, রাইবোফ্লোভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট, ভিটামিন বি৬, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি১২ ও রেটিনল থাকলেও হাঁসের ডিমে সব ভিটামিনের পরিমাণই বেশি থাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১১

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১২