ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ছবি: সংগ্রহীত।

ইরানের বর্তমান শাসনব্যবস্থার হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৪৭ বছরের ‘ইরানি ঔদ্ধত্যের’ অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।

হেগসেথ দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সরাসরি নির্দেশে পরিচালিত সামরিক অভিযানটি ইতিহাসের সবচেয়ে জটিল ও নিখুঁত আকাশ অভিযানের একটি। তাঁর ভাষ্য, 'আমরা এই যুদ্ধ শুরু করিনি; কিন্তু আমরা এটি শেষ করব।'

তিনি অভিযোগ করেন, তেহরান অতীতে আলোচনার সুযোগ নিয়ে সময়ক্ষেপণ করেছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করেছে। যদিও তিনি এই অভিযানকে ‘সরকার পরিবর্তনের যুদ্ধ’ বলতে অস্বীকার করেন, তবু বলেন- এ হামলার ফলে ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন অবশ্যম্ভাবী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও হুঁশিয়ারি দেন, যারা আমেরিকানদের জীবন হুমকির মুখে ফেলবে, তাদের খুঁজে বের করে ধ্বংস করা হবে। একই সঙ্গে তিনি ইরানি জনগণের জন্য এটিকে একটি ‘অবিশ্বাস্য সুযোগ’ হিসেবে উল্লেখ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১০

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

১১

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

১২