চীন থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান

ছবি সংগৃহীত ।

সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার ১২ দিনের সংঘাতের পর ধ্বংস হয়ে যায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে চীনের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সারফেস-টু-এয়ার মিসাইল বা এসএএম পেয়েছে ইরান। বিষয়টি মিডল ইস্ট আইকে (এমইই) নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সূত্র। আজ মঙ্গলবার এক আরব কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে, তারা ইরান-চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত। এ ছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে তারা। চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করে জানা যায়নি। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা ধ্বংস হয়। যুদ্ধবিরতির পরই বেইজিং তেহরানে এগুলো পাঠানো শুরু করে। এক আরব কর্মকর্তা জানিয়েছেন, তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চীনারা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২