ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, হতাহত দুই শতাধিক

ছবি সংগৃহীত ।

ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে দুই শতাধিক মানুষ হতাহত  হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত নয়জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। এছাড়াও আরও ৩৫ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ১৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর, সাতজনের অবস্থা মাঝারি এবং বাকিদের অবস্থা হালকা।

বেয়ার ইয়াকভের শামির মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ২৮ জনকে চিকিৎসা দিচ্ছে। একজনের অবস্থা গুরুতর, একজনের অবস্থা মাঝারি এবং ২০ জন হালকা আহত। ছয়জনের উদ্বেগের জন্য চিকিৎসা চলছে।

তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচজনের চিকিৎসা চলছে- একজনের অবস্থা গুরুতর এবং চারজনের অবস্থা মাঝারি।

একজন হাসপাতাল কর্মকর্তা জানান, ‘আমাদের কাছে যে রোগীরা এসেছেন, তাদের বেশিরভাগেরই অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তবে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’

এদিকে স্বজনরা হাসপাতালে ভিড় করছেন এবং রোগীদের খোঁজখবর নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক তদারকি চালানো হচ্ছে বলে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় শহিদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১০

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

১১

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

১২