যুক্তরাষ্ট্র নির্মিত আরেকটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ছবি সংগৃহীত ।

আগেই ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান। এবার ইসরায়েলের আরও একটি যুক্তরাষ্ট্র নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।

সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে নতুন এই বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমটি জানায়, পাইলট জেট থেকে বেরিয়ে এলেও তার বর্তমান অবস্থা জানা যায়নি। 

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই ইরানের হামলায় নিজেদের যুদ্ধবিমান হারানোর দাবি অস্বীকার করেছিলেন। ইরানি গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করছে বলেও দাবি করেছিলেন তিনি। 

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ৭ জন সৈন্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আবারও ছেড়ে দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে চূড়ান্ত সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের সামরিক বাহিনীর এটাই প্রথম ক্ষয়ক্ষতির ঘটনা। 

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান হামলায় ইরানের নয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, ইরানের বিরুদ্ধে তাদের প্রাথমিক আক্রমণের সময় তারা ছয়জনকে হত্যা করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১০

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১১

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১২