নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার

প্রায় ১০ বছর পর সরকারি চাকরিজীবিদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়াতে সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। সেখানে প্রথম থেকে ২০তম গ্রেড, সব স্তরেই বেতন বাড়ানোর সুপারিশ দেওয়া হয়। তবে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না।  কমিশনের সুপারিশ পরীক্ষা-নিরাক্ষার জন্য শুধুমাত্র এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পে স্কেলের ব্যাপারে একটি বিভ্রান্তি কাজ করছে। অনেক বছর ধরে না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশন করার দাবি ছিল। অন্তর্বর্তী সরকার পে কমিশনের প্রতিবেদন দিয়েছে তবে বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার এ ব্যাপারে এখন আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায় না। শুধুমাত্র কমিশনের সুপারিশ পরীক্ষা-নিরাক্ষার জন্য একটি কমিটি করা হয়েছে।

পে কমিশনের প্রতিবেদনের কারণে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করছে না, সেটি পরিষ্কার। শুধু একটি কমিটি করা হয়েছে। কমিশনের জন্য নানারকম বিক্ষোভ হচ্ছিলো। নতুন সরকার এসে যেন অচলাবস্থায় না পড়ে, তাদের যাত্রাপথ যেন মসৃণ হয় সেটি চাইছে সরকার।

এছাড়াও মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব সরকারি ক্রয় কমিটিতে দেখেননি বলেও দাবি করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২