বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত।

কয়েকদিন ধরে চলা বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার ওই সফর বাতিল করতে বাধ্য হন তিনি। খবর রয়টার্স 

সাংসদদের বেতনভাতা ঘিরে অসন্তোষ থেকে কয়েকদিন আগে জাকার্তায় এ বিক্ষোভ শুরু হয়। পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হলে পরিস্থিতির আরও অবনতি হয়।

এমন অবস্থায় এই পরিস্থিতি সমাধানের পথ খুঁজছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে তিনি প্রেসিডেন্ট আমন্ত্রণ রাখতে না পারায় চীন সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। 

এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর চীনা বাইটড্যান্সের মালিকানাধীন স্বল্পদৈর্ঘ্য ভিডিওর অ্যাপ টিকটক শনিবার জানিয়েছে, তারা কিছুদিনের জন্য ইন্দোনেশিয়ায় তাদের অ্যাপের লাইভ ফিচার স্থগিত রাখছে।

অনলাইনজুড়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় জাকার্তা কয়েকদিন আগেই টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিদিনিধের তলব করে তাদের কনটেন্ট যাচাই-বাছাই আরও জোরদার করতে বলেছিল।

এদিকে বিক্ষোভকারীরা শনিবার ওয়েস্ট নুসা তেংগারা, মধ্য জাভার পেকালংগান শহর ও পশ্চিম জাভার সিরেবোন শহরে তিনটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এসব নাশকতার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২