সিরাজগঞ্জের সলঙ্গায় আধুনিক প্রযুক্তিনির্ভর সোলার ও ব্যাটারিচালিত যানবাহনের যন্ত্রাংশের নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুম্মা সলঙ্গা থানা সদর গরু হাটার পশ্চিমে সলঙ্গা-নিমগাছি সড়কে অবস্থিত 'সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড' এতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী হাসান ইমাম তালুকদারসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপি'র উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আফিকুল ইসলাম আনজির,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরসহ আরও অনেকে। অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।পাশাপাশি সলঙ্গায় নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠান চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: সোহাগ রানা বলেন,
বর্তমান সময়ে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব প্রযুক্তিপণ্যের চাহিদার কথা বিবেচনা করেই সলঙ্গায় আধুনিক ও মানসম্মত পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভালো মানের সোলার প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটো-ভ্যানের প্রয়োজনীয় যন্ত্রাংশ সুলভ মূল্যে সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের সঠিক পণ্য নির্বাচন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েও পাশে থাকতে চাই।