অবৈধ পেট্রোল পাম্পে তেল বিক্রি, ভোক্তার অভিযানে জরিমানা-সিলগালা

ছবি : সংগৃহীত।

পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি অবৈধ পেট্রোল পাম্প সিলগালা করা হয়।

বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি।

তিনি জানান, সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টার নামে অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সি কে ৫০ হাজার টাকা জরিমানা এবং আটঘরিয়া একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজ এর মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজ এর মিনি তেল পাম্প সিলগালা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। তার বন্ধের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় র্যাব ও আনসার ভিডিপির সদস্য উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২