আমার কোনো ক্ষতি হলে এর দায় আমির হামজার : রাশেদ খান

মুফতি আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী তার ওপর মব করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতা রাশেদ খান। এ সময় তার কোনো ক্ষতি হলে এর দায় আমির হামজাকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৪ মে) ফেসবুকে নিজের ভেডিরফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য ও অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ-মাহফিলে বক্তব্য দিয়েছে! ইতোপূর্বে ওয়াজ-মাহফিলে আমির হামজা বলেছিলেন, “তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।”’

জীবনের হুমকি উল্লেখ করে গণ-অধিকার পরিষদের এই সাবেক নেতা বলেন, ‘ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টক শোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার ওপর ক্ষিপ্ত হয়েছে। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিত, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ-মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

আমির হামজাকে দায় দিয়ে রাশেদ খান বলেন, ‘তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

১০

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১২