হত্যা বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের যেভাবেই হোক আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, আমি অস্বীকার করছি না। কিন্তু নির্বাচনের আগে এসব যে বন্ধ হয়ে যাবে তা আমি বলতে পারব না।

যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা লাইট অন-অফের মতো সুইচ থাকত, তাহলে আমি করে দিতাম। লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনোকিছু হবে না। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।

তিনি বলেন, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বেড়েছে। ভোট গণনার স্বার্থে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। যেখানে সমস্যা আছে, সেখানে বিকল্পভাবে আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ সময় নির্বাচনে বডি ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির নির্বাচনি প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাইতো মাঠে, পুরো মাঠতো তারাই গরম করে রাখছে। কে কি বলে তাতো না। অনেকে আছে ঘর থেকে বের হতে চায় না।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করছেন।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণের মান কেমন হচ্ছে, সেটি দেখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, জানুয়ারির মধ্যেই প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন আমরা সবকিছুই নিচ্ছি। এর জন্যই কিন্তু প্রশিক্ষণ দরকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২