দায়িত্ব ছাড়ার কথা বলিনি, বাধা আসলে জানানো হবে: ঢাবি উপাচার্য

ছবি সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

শনিবার (২৩ আগস্ট) সভায় দেয়া উপাচার্যের ওই বক্তব্যকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে তিনি বলেছেন, ‘কেউ যদি ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে, তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে বলে দিব।’

এ বিষয়ে উপাচার্য জানিয়েছেন তার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে (মিসলিড করে) উপস্থাপন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন আয়োজনে বাধা আসলে দায়িত্ব ছেড়ে দিব এ কথা বলিনি। এই বক্তব্যের মাধ্যমে মিসলিড করা হয়েছে। ডাকসু নির্বাচন আয়োজন একটা জটিল দায়িত্ব, এটা পবিত্র আমানত। সবার সহযোগিতা নিয়েই করবো, এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত আমরা সহযোগিতা পাচ্ছি। যখনই কোনো মহল থেকে কোনো বাধা আসবে তখন সবাইকে জানিয়ে দেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

১০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

১১

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

১২