আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কা‌জে বাধাদান মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন।

এ সময় আইভী বলেন, আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজকে আমিই কি অপরাধী? যাই হোক এটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে তারা দেখবে।

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, শারীরিকভাবে অসুস্থ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর হাজিরার আবেদন করা হয়। 

পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। ফলে চার্জশিট দাখিল ও মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আসামির পরিবর্তে আইনজীবী আদালতে হাজিরা দেবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় আসামিকে আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১০

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১১

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

১২