উল্লাপাড়ায় মিম খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রী মিম খাতুনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (১২ অক্টোবর) বিকালে সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জগজীবনপুর বাজারে গিয়ে সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ,সহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, আঙ্গারু বালিকা এস.এন.বি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন হোসেন, এবং জগজীবনপুর রানীনগর নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন,মাত্র ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সলঙ্গা ইউনিয়নের খোঁজাখালীর একটি কাটাবাগান থেকে মিম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিম ছিলেন জগজীবনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং আঙ্গারু পাঁচপীর ফাজিল সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মিম হত্যার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২