ইন্টারনেট না থাকলেও ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত।

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবার ফ্রি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন সুবিধা। কোনো ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই এখন অ্যাপ থেকেই ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে। তবে ফিচারটি এখনো নীরবে চালু হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি।

যে ভিডিওটি অফলাইনে দেখতে চান সেটি খুললেই চ্যানেলের নামের নিচে ‘ডাউনলোড’ অপশন দেখা যাবে। সেখান থেকে ট্যাপ করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা রয়েছে।

* ফ্রি ব্যবহারকারীরা শুধুমাত্র ১৪৪পি বা ৩৬০পি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

* একসঙ্গে সীমিত সংখ্যক ভিডিও ডাউনলোড করা যাবে।

* মিউজিক ভিডিও বা ইউটিউব মিউজিক কনটেন্ট ডাউনলোডের সুযোগ থাকবে না।

প্রিমিয়াম ব্যবহারকারীরা আগের মতোই ৭২০পি ও ১০৮০পি পর্যন্ত উচ্চমানের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাদের জন্য ডাউনলোডসংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই।

বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের মাসিক খরচ ২৩৯ টাকা, যার মাধ্যমে পাওয়া যায়—

* বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুযোগ

* উচ্চ রেজল্যুশনের ভিডিও ডাউনলোড

* আনলিমিটেড অফলাইন ভিউ

* ইউটিউব মিউজিক ডাউনলোডসহ আরও বেশ কিছু সুবিধা

প্রিমিয়াম লাইট প্যাকেজেও ডাউনলোড সুবিধা নেই। ফলে গুগল চাইছে ব্যবহারকারীরা যেন পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আগ্রহী হন। তবুও ফ্রি ব্যবহারকারীদের জন্য এই সীমিত অফলাইন সুবিধা বেশ উপকারী। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২