সিলেট পর্বে কত টাকায় মিলবে টিকিট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ঢাকাপর্বে টিকিট বিতরণে কিছু জটিলতা দেখা দিলেও সিলেট পর্বে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাওয়া সিলেট পর্বের টিকিট বিক্রি গতকাল (শনিবার) বিকেল থেকে অনলাইনে শুরু হয়েছে। সরাসরি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (রোববার) সকাল ১০টা থেকে।  

সিলেট পর্বের টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি এবং গ্রিন হিল অ্যারিয়ার টিকিটের মূল্য ১৫০ টাকা। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২৫০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট ৬০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা।  

টিকিট সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিকেল ৩টা থেকে, এবং সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা থেকে সকাল ১০টা থেকে।  

৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। এই সময়ে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২