এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বেড়েছে, পরিপত্র জারি

ছবি : সংগৃহীত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন থেকে দেড় হাজার টাকা বাসা ভাড়া পাবেন। 

রোববার (০৫ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভাড়া বৃদ্ধির পরিপত্র প্রকাশ করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রে এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।’

শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।’

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ হতে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও’র চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২