পাবিপ্রবি’র রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে তাঁবু হস্তান্তর সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল ভবনে অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মো. মনিরুল ইসলাম এবং ইউনিটের কর্মকর্তা মাহমুদা মুন্সী।

পাবিপ্রবি’র রোভার স্কাউট গ্রুপকে পাবনা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে তাঁবু প্রদান করে এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্টর প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, আমাদের রোভাররা বেশ ভালো কাজ করছেন এবং তারা ভালো লাগার জায়গা থেকেই কাজগুলো করছেন। তোমাদের দায়িত্ব অনেক, সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। স্কাউটিংয়ের মতো এক্সট্রা কারিকুলার কাজকে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোও অনেক গুরুত্ব দিয়ে থাকে। এই দক্ষতাগুলো একসময় ক্যারিয়ার গঠনে কাজে লাগবে। তোমরা সততা (ইন্টেগ্রিটি) দিয়ে কাজ করবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে একটা অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাশেদুল হক, পাবিপ্রবি’র রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্’সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবি’র রোভার স্কাউট এর সম্পাদক ড. জিন্নাত রেহানা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

১০

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১২