আইফোন ব্যবহারকারীদের জন্য সু-খবর

নেটওয়ার্ক নেই, এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। স্টারলিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই ফিচার যুক্ত করা সম্ভব হচ্ছে।

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, নতুন আইওএস ১৮.৩ আপডেটের অংশ হিসেবে স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার সম্ভব হচ্ছে। স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে।

বর্তমানে স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে। ডিসেম্বরে সাইনআপ শুরু হয়েছে। এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন সাপোর্টেড কিছু নির্বাচিত স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে। যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং এস২৪ এর মতো মডেলগুলো।

জানা গেছে, এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক টি-মোবাইল গ্রাহকদের দ্বারা অ্যাক্সেস করা যাবে।

যারা বিটা পরীক্ষার জন্য সাইন আপ করেছেন, তারা শিগগিরই এই নোটিফিকেশন পাবেন যে, ‘আপনি এখন কার্যত যেকোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিংয়ের মাধ্যমে সংযুক্ত থাকতে পারবেন।’

আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য আইওএস ১৮.৩ সফটওয়্যার আপডেট করতে হবে। আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন। ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে, ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা।

এই ফিচারের সুবিধা হলো, দুর্গম এলাকায় থেকেও যেকোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে। তাই দ্রুত ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারটি আপডেট করতে বলেছে আইফোন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২