বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

ছবি: সংগৃহীত।

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আরেক দফা সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে।  খবর রয়টার্স

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলার। 

মাসজুড়ে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কড়া মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। 

ফেড চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দেন, ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে আরও একটি হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশেরও বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের ওপর শুল্ক কিছুটা কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, এর বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন, মার্কিন সয়াবিন আমদানি পুনরায় শুরু এবং বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে।

তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীনের টানাপোড়েনের কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার এখনো ইতিবাচক।

অন্যদিকে, স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০২ ডলার, প্লাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৫৯৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৬০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার বিভাগের আগের আমলের দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দর্শনা বণিক

হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট ’বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিলেন অমিত শাহ

কান উৎসবে মা-মেয়ের রাজকীয় মুহূর্ত, ঐশ্বরিয়ার পাশে নজর কাড়লেন আরাধ্যাও

যেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

‘চিৎকার না করলে হয়ত আমাকে মেরে সব লুটপাট করে ধর্ষণের চেষ্টা করত’

১০

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

১১

ঈদে নাড়ির টানে ছুটছেন ঘরমুখো মানুষ

১২