যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানে দুইজন স্বর্ণ চোরাকারবারিকেও আটক করা হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, ১টি প্রাইভেট কার, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা । এ ছাড়াও জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০০০০ টাকা, ৩টি মোবাইল ফোনের মূল্য ৩৬০০০ টাকা এবং নগদ ৪৮১৫ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫৮০৫ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২