হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল

ছবি সংগৃহীত।

খাওয়াদাওয়ায় অনিয়ম হলেই পেট ভার, অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রচণ্ড গরমে এ ধরনের সমস্যা আরো বেড়ে যায়। একসঙ্গে বেশি বা ভারী খাবার খেলেও হজমে গোলমাল হতে পারে। তবে সমস্যা যদি খুব বেশি বেড়ে যায়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আর যদি মনে হয় সাধারণ হজমের সমস্যা, তাহলে কয়েক দিন খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে দেখতে পারেন। তেল-মসলা কম, হালকা ও সেদ্ধ খাবার এবং পরিমিত খাবার অনেক সময়ই উপকার দেয়। পাশাপাশি খাদ্যতালিকায় কিছু ফল রাখলে হজম ভালো হয়, কারণ এগুলোতে থাকা ফাইবার ও প্রাকৃতিক এনজাইম পেটের সমস্যা কমাতে সাহায্য করে। চলুন, জেনে নিই কোন কোন ফল উপকারী হতে পারে আনারস।

আনারসে থাকে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা প্রোটিন হজমে সহায়তা করে। সাধারণত প্রোটিন জাতীয় খাবার হজম হতে সময় নেয়, তাই খাবারের পর অল্প আনারস খেলে হজম সহজ হয়। এ ছাড়া ব্রোমেলিনে প্রদাহনাশক গুণও রয়েছে, যা অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে।

কিউই ফলে অ্যাক্টিনিডিন নামের এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে।

এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এ ছাড়া কিউইতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, ফলে হজম প্রক্রিয়া আরো উন্নত হয় পেঁপে।

পেঁপেতে রয়েছে প্যাপেইন নামের এনজাইম, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর সঙ্গে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সহায়ক। নিয়মিত অল্প পেঁপে খেলে হজমের সমস্যা ও পেট ফাঁপা কমে এবং শরীরও ভালো থাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২