কাবার সাবেক ইমাম ড.বুখারিকে চট্টগ্রামে সংবর্ধনা

কাবার সাবেক ইমাম ড.বুখারিকে চট্টগ্রামে সংবর্ধনা দেয়া হয়। ছবি সংগৃহিত

মসজিদে হারামের সাবেক ইমাম, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান বিন আব্দুল হামিদ বুখারিকে চট্টগ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামে অবস্থিতি দেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাকেন্দ্র জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় আসেন ড. বুখারি। সফরসঙ্গী হিসেবে শায়খের সঙ্গে ছিলেন ওস্তাদ মুহাম্মদ বিন সালেম বা হামাদী ও ওস্তাদ মুহাম্মদ বিন হাসান বিন আব্দুল হামিদ বুখারি। এসময় জামেয়ার শিক্ষক-শিক্ষার্থী তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। 

জামেয়ার সাংস্কৃতিক ফোরাম আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার নায়েবে মুদীর আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসার, উপ-শিক্ষা পরিচালক শায়খ নুরুল আলম, জামেয়ার প্রাক্তন শিক্ষা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদ জাহেদ, জামেয়ার ছাত্রাবাস বিষয়ক পরিচালক শায়খ নুরুল আমিন মাদানি, শায়খ সাইফুল্লাহ মাদানি, ড. শোয়াইব রশিদ মক্কী, শায়খ মীর কাউসার খলীল, শায়খ ঈসা মক্কী প্রমুখ।

 

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১১

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১২