উল্লাপাড়ায় পাঁচ নারীকে জয়িতা সন্মাননা প্রদান

উল্লাপাড়া ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত নারীকে জয়িতা সন্মাননা স্মারক প্রদান করছেন।

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ দিবস  উপলক্ষে উল্লাপাড়া উপজেলার পাঁচ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে নারীদেরকে সংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ঝিকিড়া গ্রামের বাসিন্দা আসমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বড়হর ইউনিয়নের কালিগঞ্জের বাসিন্দা খালেদা সুলতানা,সফল জননী নারী চকচৌবিলা গ্রামের সোহাগী রাণী শীক, নির্যাতনের বিভীষিক মুছে ফলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ঝিকিড়া গ্রামের নুরুন্নাহার পারভীন,সামাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের ছাবিনা ইয়াসমিন কে সম্মাননা প্রদান করা হয়।

মহিলা বিষয়ক কর্মকতা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত,সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান,উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন,মৎস কর্মকর্তা আতাউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২