রাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো প্রথম বর্ষের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এছাড়া, তারা প্রার্থীও হতে পারবে নির্বাচনে। এজন্য মনোনয়নপত্র উত্তোলনের সময় আরো একদিন বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশনারদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একই স্থানে বিকেল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

এ সময় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজন্য মনোনয়ন ফরম উত্তেলনের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

১১

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

১২