বাংলাদেশে প্রথম এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

ছবি সংগৃহিত।

বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তারের (৩০) মৃত্যু হয়েছে। 

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী গতকাল সন্ধ্যা ৭টায় মারা গেছেন। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম। তবে তিনি যে এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, এমনটি বলা যাবে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। 

তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। এছাড়া তার কিডনি সমস্যা ছিল, সেইসাথে তিনি অনেক মোটা ছিলেন, যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না।

গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশে প্রথম এইচএমপি ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান। জানা যাচ্ছিল, সানজিদার বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। তখন জানা যায়, ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

২

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৩

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৪

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৫

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৬

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

৭

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৮

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৯

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

১১

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

১২