চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ২৪ সেপ্টেম্বর গভীর রাত থেকে ভোর পর্যন্ত ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা সালতাম হোসেনের ছেলে জাইরুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও জব্দ সামগ্রী পরবর্তীতে সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

১০

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

১১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

১২